ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“অগ্নিযোদ্ধা একটাই পন” নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় চত্বরে এই ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান(বিএফএম) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন,ষ্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন, সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসির) সদস্যরা।

আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করতে ফায়ার সার্ভিসের কর্মীরা সদা প্রস্তুত থাকে। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬