ফ্যামিলি কার্ড, খাল খননসহ নানা কর্মসূচি নিয়ে জয়পুরহাটে প্রেস ব্রিফিং
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয়ে বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া’র সভাপতিত্বে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিষয়ে উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম হোসেন সুমন মোল্লা, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) রিয়াদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপ-পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা: লায়লা নাসরীন জাহান, জয়পুরহাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, সহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মী।
প্রেস ব্রিফিং এ জানান, জয়পুরহাট জেলায় স্থানীয় জনের প্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা করার কাজ চলছে। ক্ষেতলার উপজেলার আলমপুর ইউনিয়নে ৫শ’৮৩ টি ফ্যামিলি কার্ডের জরিপ হয়েছে। তার মধ্যে কার্ড পেয়েছে ৩শ’ ৪৩ জন। তারা ২ হাজার ৫শত টাকা করে ভাতা পাচ্ছেন।
এদিকে জেলায় প্রায় ২১ কিলোমিটার ৯টি খাল খনন শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর ১ কোটি বৃক্ষ রোপন কর্মসুচির আওতায় বৃক্ষ রোপনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। আর নারীর জন্য গাড়ি কর্মসুচিটি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি স্মার্ট কৃষক কার্ড বিবরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋন, ডিজিটাল সেবা ও ভুর্তিকি পাবে।
অন্যদিকে জেলায় ৫টি ব্যাংকের ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকার প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষি ঋন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





















