ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন শুরু, কোন দায়িত্বে দিলীপ-অগ্নিমিত্রারা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় দপ্তর বণ্টন শুরু হয়েছে। সোমবার নবান্নে একাধিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব চূড়ান্ত করা হয়।

এর আগে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পলসহ পাঁচজন মন্ত্রী শপথ নিলেও তখন দপ্তর বণ্টন হয়নি।

দপ্তর বণ্টনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। বঙ্গ বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ বিকাশ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব।

অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ এবং পুর বিষয়ক দপ্তর।

এদিকে নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মতুয়া সমাজের প্রতিনিধি অশোক কীর্তনীয়া।

অন্যদিকে ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বোর্ড শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

এক নজরে শুভেন্দুর মন্ত্রিসভা
দিলীপ ঘোষ — পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ বিকাশ, কৃষি বিপণন
অগ্নিমিত্রা পল — নারী ও শিশু কল্যাণ, পুর বিষয়ক
নিশীথ প্রামাণিক — উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ
অশোক কীর্তনীয়া — খাদ্য মন্ত্রণালয়
ক্ষুদিরাম টুডু — আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বোর্ড শিক্ষা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন শুরু, কোন দায়িত্বে দিলীপ-অগ্নিমিত্রারা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬