ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

১৩০ টাকায় মিলবে ভোজ্যতেল!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার (১১ মে) থেকে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। দেশের বিভিন্ন এলাকায় ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন।

এ কর্মসূচির আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেকোনো ভোক্তা ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির চলমান কার্যক্রমের পাশাপাশি ঈদ উপলক্ষে বিশেষ এ ট্রাকসেল চালু করা হয়েছে।

এ কার্যক্রমে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য ৬ বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

ভোক্তারা প্রতি ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।

এছাড়া মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের মধ্যে ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য ভর্তুকিমূল্যে বিতরণ করা হবে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩০ টাকায় মিলবে ভোজ্যতেল!

সংবাদ প্রকাশের সময় : ১২:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬