ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

দায়িত্বশীল শিশুই ভবিষ্যতের সফল মানুষ—হার্ভার্ড গবেষণার ইঙ্গিত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্তান যেন জীবনে সফল হয়—এটাই প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ অভ্যাস শিশুর ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে বলে জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি এক গবেষণা।

প্রায় ৮৫ বছর ধরে পরিচালিত ওই গবেষণায় বলা হয়েছে, ছোটবেলা থেকেই যারা ঘরের ছোটখাটো কাজে অংশ নেয় এবং পরিবারের কাজে সাহায্য করে, তারা বড় হয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনে তুলনামূলকভাবে বেশি সফল ও দায়িত্বশীল হয়। একই সঙ্গে তাদের মধ্যে সুখী ও স্বাবলম্বী হওয়ার প্রবণতাও বেশি দেখা যায়।

গবেষকদের মতে, শিশুরা বড়দের আচরণ, কথা বলা এবং সমস্যা সমাধানের ধরণ অনুকরণ করে শেখে। তাই ছোট থেকেই দায়িত্ব দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা ও আত্মনির্ভরতার ভিত্তি তৈরি করা সম্ভব।

ঘরের কাজ থেকে কী শেখে শিশু

গবেষণায় বলা হয়—

  • ছোটবেলা থেকেই কাজ করার অভ্যাস শিশুকে শেখায়, সাফল্যের জন্য পরিশ্রম প্রয়োজন।
  • নিজের খেলনা গুছিয়ে রাখা বা বিছানা পরিষ্কার করার মতো কাজ আত্মবিশ্বাস বাড়ায়।
  • পরিবারের কাজে অংশ নিলে শিশুর মধ্যে অন্যের পরিশ্রমের প্রতি শ্রদ্ধা ও টিমওয়ার্কের ধারণা তৈরি হয়।

কীভাবে গড়ে তুলবেন অভ্যাস

গবেষণায় অভিভাবকদের জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছে। যেমন—

  • ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে রাখা শেখানো
  • খেলনা নির্দিষ্ট জায়গায় রাখা
  • খাবারের পর নিজের থালাবাটি গুছিয়ে রাখা
  • কাপড়-চোপড় আলমারিতে ঝুলিয়ে রাখার অভ্যাস করানো
  • পড়ার জায়গা পরিষ্কার রাখা ও গুছিয়ে রাখা
  • গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া

এছাড়া বাবা-মায়ের আচরণও গুরুত্বপূর্ণ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। অভিভাবকরা যদি নিজের কাজ নিজে গুছিয়ে করেন, তাহলে শিশুরাও তা অনুসরণ করে শেখে।

বিশেষজ্ঞদের মতে, পড়াশোনার পাশাপাশি ঘরের ছোট ছোট দায়িত্বই শিশুদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি শক্ত করে তোলে এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দায়িত্বশীল শিশুই ভবিষ্যতের সফল মানুষ—হার্ভার্ড গবেষণার ইঙ্গিত

সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬