ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

যশোর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালুর নির্দেশ

শহিদুল ইসলাম দইচ
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

এ সময় যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত করোনারি কেয়ার ইউনিটটি দ্রুত চালুর বিষয়টি তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

২০০১ সালে বিএনপি সরকারের আমলে যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেই সময় ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হলেও পরবর্তীতে ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর আগে সংসদে বলেন, প্রায় ১৯ বছর ধরে মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হয়ে গেছে, যা সরকারি সম্পদের অপচয় এবং স্থানীয়দের জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছে।

যশোর সিভিল সার্জন মাসুদ রানা জানান, প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানিয়ে দ্রুত অফিসিয়াল কার্যক্রম শুরু করতে বলেছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালুর নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬