টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
২০২৬ সালের চলমান এসএসসি,দাখিল এবং সমমান পরীক্ষায় কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলো-সাবেক ছাত্রনেতা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব, যুবদল নেতা রাশেদুল হাসান রানা, হোসেন,বিএনপি নেতা মোফাজ্জল, হোসেন, রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, সদস্য ইয়াছিন আরাফাত সুইট,আমির হামজা,সিয়াম সিদ্দিকী,আরাফাত সিনহা সিয়াম,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সানজি, আশিকুর রহমান,সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,সদস্য রাজিব,ছাত্রনেতা শহীদুল, ফাহাদ, আদনান,শাহজালাল, শাকিল, হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।























