ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

রুয়েট উপাচার্যের সাথে সাক্ষাৎ ভারতের সহকারী হাইকমিশনারের

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপাচার্যের দপ্তরে উপস্থিত হলে মনোজ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের সকল অনুষদের ডিন, আইসিটি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ।

আলাপকালে উপাচার্য সহকারী হাইকমিশনারকে রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং উভয় দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সহকারী হাইকমিশনার তাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রুয়েট উপাচার্যের সাথে সাক্ষাৎ ভারতের সহকারী হাইকমিশনারের

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬