ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা

নিজ জেলায় বদলির সুযোগ পাচ্ছেন এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনায় তিনি এ তথ্য জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, নতুন নীতিমালার আওতায় একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে। এতে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, হেডমাস্টারসহ অন্যান্য পদেও বদলির সুযোগ রাখা হবে। জরুরি প্রয়োজনে নির্দিষ্ট শূন্য পদে অনলাইনের মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

মন্ত্রী জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নীতিমালার সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজ জেলায় বদলির সুযোগ পাচ্ছেন এমপিও শিক্ষকরা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬