ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নারীদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে বুধবার (২২ প্রপ্রিল) সকাল সাড়ে ১১টায় টাইম সেন্টার কনফারেন্স রুমে ফুলবাড়ী উপজেলায় দুদিন ব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রীতা মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম। সিসিডিবি সমান আওয়াজ প্রকল্পর প্রকল্প সম্বনয়কারী মারিয়া সরকার।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার , এরিয়া ম্যানেজার সমান আওয়াজ নবাবগঞ্জ মোছা. মাহফুজা নাজনীন।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন থেকে ২৫ জন নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও সমাজকর্মী অংশগ্রহণ করেন। এতে নেতৃত্বের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ, অধিকার সম্পর্কে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পান। বক্তারা নারীর ক্ষমতায়নে নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।আয়োজক হিসেবে ছিলেন, সিসিডিবি -সমান আওয়াজ প্রকল্প এর কো-অর্ডিনেটর জানান, ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সহযোগিতায় ছিলেন কেডি ইন্সিটিউট অব সেন্ট ফ্রান্সিস, জেভিয়ার ইউনিভারসিটি এবং গেøাবাল এ্যফেয়াস কানাডা।

























