ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৬ লাখ টাকা

নওগাঁ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাই উপজেলা–এ পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন।

অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকস, শিকারপুরের মেসার্স মনোয়ারা ব্রিকস এবং মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারার—এই তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ ঘটনায় মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৬ লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬