দিঘলিয়ায় ৫০০ কৃষকের মাঝে আউশ বীজ ও সার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
খুলনার দিঘলিয়া উপজেলা–এ ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের খরিপ–১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাদ গুপ্ত দাস এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান, স্থানীয় প্রকৌশলী (LGED) আবু তারেক সাইফুল কামালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক নেতারা।
কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক পেয়েছেন ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আউশ ধানের আবাদ বৃদ্ধি পেয়ে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
কৃষকরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।





















