ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট ৭ জন আহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টকরী বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সাভিসের টিম লিডার হাফিজুর রহমান জানিয়েছেন, খবরপেয়ে আহত ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুত্বর অবস্থায় নেই।

গৌরনদী হাইওয়ে থানার নবাগত ওসি মো. মহসীন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী ষ্ট্যান্ডে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি আরও জানিয়েছেন, লাশ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দূর্ঘটনা কবলিত যান ২টি জব্দ করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬