চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে থাকবে আনসার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগ-এ বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এ সময় হামের টিকা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশে আগামী ছয় মাসের জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং এ সময়ের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে শিগগিরই প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।






















