ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি, বহিষ্কার ৬ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত নথিতে বলা হয়, এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন।

বোর্ডভিত্তিক চিত্র

*এসএসসি (৯ বোর্ড): অনুপস্থিত ১১,৮৯০ জন, বহিষ্কার ২ জন

*দাখিল (মাদরাসা বোর্ড): অনুপস্থিত ১১,২১১ জন, বহিষ্কার ৪ জন

*ভোকেশনাল (কারিগরি বোর্ড): অনুপস্থিত ২,৩০৭ জন, বহিষ্কার ১ জন পরিদর্শক

সারা দেশে মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা শুরুর দিনেই উল্লেখযোগ্য সংখ্যক অনুপস্থিতি ও কিছু বহিষ্কারের ঘটনায় শিক্ষা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি, বহিষ্কার ৬ জন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬