পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
জামালপুর জেলা প্রশাসকের দোহাই দিয়ে জামালপুরের ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব গাইবান্ধা নছিমন নেছা দাখিল মাদরাসার সুপার এনামূল হক।
মঙ্গলবার(২১ এপ্রিল) তিনি কোন সাংবাদিককে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেননি।
জানাগেছে,পরীক্ষা চলাকালিন সময়ে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক তথ্য সংগ্রহ করতে ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসা কেন্দ্রে গেলে গেইট ম্যান সাংবাদিকদের প্রবেশের বিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি না করে দেন।
এ সময় সুপার এনামূল হককে ফোন করলে তিনি জানান- ডিসি স্যার আমাদের পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ করেছেন। তাই আমরা কাউকে ডুকতে দিচ্ছিনা। তবে তথ্য সব প্রেসক্লাবে পাঠিয়ে দেবেন বলেও জানান।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, পরীক্ষা কেন্দে সাংবাদিক প্রবেশে কোন নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে কাউকে কোন পরামর্শ দেওয়া হয়নি। ওই কেন্দ্রে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৫জন দাখিল পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানাযায়।





















