ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিচার পেতে বৈষম্য নয়, হয়রানি বন্ধে নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারপ্রাপ্তিতে কোনো ধরনের বৈষম্য যেন না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া-তে জেলা আইনজীবী ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়ার নামে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এ সময় বগুড়াসহ সাত জেলায় ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন সরকারপ্রধান, যা বিচারপ্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশন-এর ফলক উন্মোচন করেন তিনি। সকাল ১০টার দিকে তিনি সার্কিট হাউসে পৌঁছান। ভোর ৬টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রীর গাড়িবহর।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রমও রয়েছে। বেলা আড়াইটায় তিনি নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচার পেতে বৈষম্য নয়, হয়রানি বন্ধে নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬