ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

আদমদীঘিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৩ আদমদীঘি দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মোহিত তালুকদার।

শনিবার (১৮ এপ্রিল) সকালে আদমদীঘি বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পাকা রাস্তা পরিস্কার করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বগুড়া-৩ আসন আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিস্কার করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, এস এম জুয়েল রানা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন কালে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষাই নয় বরং সচেতন নাগরিক সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদমদীঘিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬