অতিরিক্ত ঘাম? মেকআপ নষ্ট হলে ঘরোয়া উপায়েই নিয়ন্ত্রণ করুন
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
গরম বা ব্যায়ামের সময় স্বাভাবিকভাবেই শরীর ঘামে ভেজে যায়। কিন্তু কিছু মানুষ গরম না থাকলেও মুখ ও গলায় অতিরিক্ত ঘাম অনুভব করেন। এতে বাইরে বেরোলে মেকআপ নষ্ট হয়ে যায় এবং অস্বস্তি হয়। এই ধরনের সমস্যা হাইপারহাইড্রোসিস নামে পরিচিত। চিকিৎসকরা সাময়িকভাবে ওষুধ দিয়ে ঘাম কমাতে পারেন, তবে নিয়মিত ওষুধ নেওয়া সম্ভব নয়। তাই ঘরোয়া প্রতিকার অনেকের জন্য কার্যকর।
ঘরোয়া উপায়:
আইস ফেশিয়াল:
মুখের কালচে ভাব দূর করতে বরফ ব্যবহার করা যায়। তবে বরফ সরাসরি মুখে রাখলে ত্বকে ক্ষতি হতে পারে। বরফকে তোয়ালে বা সুতির কাপড়ে দিয়ে আলতোভাবে মুখে ঘষুন। চোখের ফোলা ভাব ও ক্লান্তির ছাপও কমে।
শসা ও গোলাপ জল:
শসার রস ত্বক ঠান্ডা রাখে, আর গোলাপ জল আর্দ্রতা ধরে রাখে। এক চামচ গোলাপ জল মিশিয়ে শসার রস স্প্রে বোতলে রাখুন। দিনে মাঝে মাঝে মুখে স্প্রে করুন, ঘাম কম হবে।
চন্দন ও মুলতানি মাটি:
চন্দন ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, মুলতানি মাটি অতিরিক্ত তেল ও ঘাম শুষে নেয়। দুটো মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন, মুখ ও গলায় ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে ঘাম কমবে।
নিম ও তুলসীর প্যাক:
ঘামের কারণে মুখে ব্রণ বা র্যাশ হয়। নিম ও তুলসী অ্যান্টি-ব্যাক্টেরিয়াল। দুই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে ১০–১৫ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ঘামের দুর্গন্ধ ও চুলকানি কমবে।
ওট্স ও লেবুর রস স্ক্রাব:
ঘামের কারণে মুখে কালচে ছোপ পড়লে ওট্স স্ক্রাব ব্যবহার করুন। ২ চামচ ওট্স, ১ চামচ লেবুর রস ও সামান্য জল মিশিয়ে মুখে মালিশ করুন। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়।
ঘাম নিয়ন্ত্রণের জন্য নিয়মিত এই ঘরোয়া উপায়গুলি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল থাকে, মেকআপও দীর্ঘসময় টেকে।




















