ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার

বাসস
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর আবারও গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে যে সার্কের চেতনা এখনো জাগ্রত ও বহাল রয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার মন্ত্রী বিজিতা হেরাথ বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সবার কাছে একই বার্তা তুলে ধরেন— সার্ককে যেকোনো উপায়ে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক নেতারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছেন, যা স্পষ্টভাবে সার্কের চেতনার অস্তিত্বের প্রমাণ।

“সার্কের চেতনা জাগ্রত ও বহাল রয়েছে। আমাদের অবশ্যই এই চেতনাকে সংরক্ষণ করতে হবে,” বলেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম আরও জানান, সফররত বিদেশি বিশিষ্টজনেরা জানাজার বিশালতা, মর্যাদা ও শৃঙ্খলা দেখে অভিভূত হয়েছেন। তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, তারা এর আগে কখনো এত বড় ও সুশৃঙ্খল জানাজা দেখেননি।

বিদেশি অতিথিরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান বলেও জানান প্রেস সচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬