ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

জোট করলেও ভোট নিজ দলীয় প্রতীকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে। নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর করা রিটের রুল খারিজ করে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই রায়ের ফলে জোট হয়ে ভোট করলে রাজনৈতিক দলকে তার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে জানান এনসিপি’র আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রিটে পক্ষভুক্ত হয়ে রিটের বিরোধিতা করা এনসিপি’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আইনজীবী নাজমুস সাকিব।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন হাইকোর্টে রিটটি করেন। সে রিটের শুনানি শেষে রুল জারি করা হয়। একপর্যায়ে এই রিটে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও বাংলাদেশ কংগ্রেস পক্ষভুক্ত হয়। আজ রিটের রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জোট করলেও ভোট নিজ দলীয় প্রতীকে

সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫