ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার–বিলবোর্ড অপসারণের নির্দেশ

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বিভিন্ন সড়কে তাঁকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার ও বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সেটি অপসারণের নির্দেশ দেন তিনি। নির্দেশনার পরপরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক কোম্পানি প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রদর্শন করছে। এসব বিলবোর্ড ও এলইডি বিজ্ঞাপন দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

এর আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে তাঁর ছবি প্রদর্শিত হতে দেখেও তা সরিয়ে ফেলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১৫ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। দিনের কর্মসূচির অংশ হিসেবে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।

সাক্ষাতে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার–বিলবোর্ড অপসারণের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬