সান্তাহারে প্রেসক্লাবে ইফতার মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার সান্তাহার রেলস্টেশনের পশ্চিম পাশে রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে কমিটির যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম মন্টু, মুনছুর রহমান, গোলাম রাব্বানী দুলাল, সদস্য সচিব আবু বকর সিদ্দিক বক্কর ও রাকিবুল হাসান রাকিব উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সদস্য এইচ এম হারেজুজ্জামান হারেজ, জি আর এম শাহাজাহান, সদস্য বুলবুল আহমেদ, এম ডি নয়ন হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতিসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।























