ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোর জেলা জামায়াতের ইফতার মাহফিল, নৈতিক সমাজ গঠনের আহ্বান

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী-র যশোর জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর–৪ (অভয়নগর–বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে যাকাত ও দান-সাদকার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, রমজান শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন, আত্মসংযম ও নৈতিক উন্নয়নের সুযোগ। ইসলামের সামাজিক শিক্ষাকে ধারণ করতে পারলে ন্যায়, মানবতা ও নৈতিকতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। নেতাকর্মীদের সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের সংসদ সদস্য মুসলেহউদ্দিন ফরিদ, যশোর–৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবিরুল হক সাবু।

এ ছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে কয়েকশত মানুষ একত্রে মোনাজাতে অংশ নেন। দেশের শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে অতিথি ও উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সমাপনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রমজানের আত্মিক ও নৈতিক শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর জেলা জামায়াতের ইফতার মাহফিল, নৈতিক সমাজ গঠনের আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬