ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

ছবি : এআই দ্বারা নির্মিত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ (মঙ্গলবার) এর উদ্বোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৩ মার্চ) তিনি জানান, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এই কার্যক্রম শুরু হচ্ছে কড়াইল বস্তি থেকে।

এর আগে সোমবার (২ মার্চ) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছিলেন, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় প্রধানমন্ত্রীর ১০ মার্চের নির্ধারিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে একটি আসন ছেড়ে দিতে হওয়ায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া ওই আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬