সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল
শুধু হাসিনা নয়, আ’ লীগেরও বিচার হওয়া উচিত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বুধবার (৯ জুলাই) রাজধানী ঢাকায় এ মন্তব্য করেন তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রস্ততি একসাথে চলতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। আওয়ামী লীগের দমন নির্যাতনের চিত্র তুলে ধরে এর বিচারের দাবিও জানান মির্জা ফখরুল।
নির্বাচন ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায়, তাই দ্রুত নির্বাচনের বিকল্প নেই।
পরে আয়শা মেমোরিয়াল হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে গিয়ে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও করেন বিএনপি মহাসচিব।





















