ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

দুর্নীতির পর্ব-১/ এলজিইডি’র জাবেদ করিমের অবৈধ সম্পদের পাহাড়

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন হলেও রয়ে গেছে তার দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা। এসব কর্মকর্তারা পতিত সরকারের আমলে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তাদেরই একজন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ। বর্তমানে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট) পদে কর্মরত আছেন ।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে দায়িত্ব নেয়ার পর বেপরোয়া হয়ে যান জাবেদ করিম। তার টাকা তৈরির মেশিন ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. জাহিদ হোসেন চৌধুরী। জাহিদের সঙ্গে ভাগ-বাটোয়ারা করে সম্পদের পাহাড় গড়েন জাবেদ। শুধু তাই নয়, গণভবন কেন্দ্রিক তার ছিলো অবাধ বিচরণ। শেখ হাসিনা সরকার পতনের আগে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে জাবেদ সিন্ডিকেট হাসিনার নিজস্ব তহবিলে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। জাবেদ সিন্ডিকেট আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর এলাকায় প্রশাসনের সাথে যোগাযোগ করে কয়েক কোটি টাকা দিয়েছেন বলেও অভিযোগ জানা গেছে। সূত্রমতে, হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে জাবেদ সিন্ডিকেট টাকা সহ বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন।

আরও জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকাকালে জাহিদের সহায়তায় বিভিন্ন প্রকল্পের পরিচালক এবং জেলায় নির্বাহী প্রকৌশলী পদায়নে ছিল বিশাল বাণিজ্য। অভিযোগ রয়েছে, পদভেদে ৫০ লাখ থেকে কোটি টাকার বেশি নিতেন জাবেদ-জাহিদ মিলে।

সারা দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করা সড়ক সেতুর চিত্র হচ্ছে অনেক জায়গায় সেতু আছে তো রাস্তা নেই, আবার রাস্তা থাকলেও ব্যবহারের উপযোগী নয়। সড়ক সেতু রক্ষণাবেক্ষণের কিছু হোক আর না হোক, জাবেদ করিমের ভাগ্যে টাকার মেশিন ঘুরছে শত কিলোমিটার গতিতে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নেওয়া জাবেদ করিম এখন নিজেকে বিএনপি পরিবারের সদস্য বলে পরিচয় দিচ্ছেন। অথচ তিনি পতিত সরকারের একজন দোষর ছিলেন। তিনি আওয়ামী লীগ কোন দিন করেননি বলে দাবি করছেন। নিজেকে বঞ্চিত বলেও জানান দিচ্ছেন। আর যে অবৈধ সম্পদ করেছেন তা তিনি অস্বীকার করেছেন। দাবি করেছেন, শুধু বনানীতে তার বাবার একটি বাড়ি আছে।

এছাড়া রাজধানীর গুলশান ১-এর ১৩০ নম্বর সড়কের ১১/বি-এর আশক্স আমারি ওয়ে ডেভেলপার্স এলটিডির পাশে ৩০ কাঠা জমির ওপর বিশাল গ্যারেজ। গ্যারেজটির বর্তমান বাজারমূল্য প্রায় শতকোটি টাকা। এ ছাড়া উত্তরা, বনানী, মিরপুরে রয়েছে তার আলিশান বাড়ি ও ফ্ল্যাট। হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ। বনানীর ২৫/এ সড়কের ৫৫ নম্বর বাড়ি। এই বাড়ি নির্মাণে প্রায় শতকোটি টাকা ব্যয় হয়েছে। প্রগতি সরণির শহিদ আব্দুল আজিজ রোডের ৩০ কাঠার ৪৮নং প্লট। প্লটটি কিনেছেন প্রায় শতকোটি টাকা দিয়ে। সেখানে পেইন টেকিং অটোমোবাইলস নামে গ্যারেজ ভাড়া দিয়েছেন।

এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও প্লটসহ ব্যাংকে গচ্ছিত মোটা অঙ্কের অর্থসহ অঢেল সম্পদ। এত সম্পদের ফিরিস্তি যাকে ঘিরে তার নাম জাবেদ করিম। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট)এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। এই কর্মকর্তা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

পূর্বাচলের ৩ নম্বর সড়কের ৬৫ নম্বর প্লটটি ১০ কোটি ৫০ লাখ টাকা দিয়ে স্ত্রীর নামে ক্রয় করেছেন। গাজীপুর চৌরাস্তা সংলগ্ন ৮ নম্বর রোডের ৭৫ নম্বর বাড়িটিও তার। এই বাড়িটি তিনি ১২ কোটি ৬০ লাখ টাকায় কিনেছেন। উত্তরার ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়িতে ৩২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

এ ছাড়া আফতাবনগরের ২ নম্বর সড়কের ৯৮ নম্বর প্লটটিও স্ত্রীর নামে কিনেছেন ১০ কোটি ৬০ লাখ টাকা দিয়ে। বসুন্ধরা আবাসিকের ডি ব্লকে ৭ নম্বর সড়কের ৬৯ নম্বর প্লটটি ৪০ কোটি টাকা দিয়ে কিনেছেন। সেখানে ৮ তলা ভবন নির্মাণের কাজ চলছে। এ ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ নম্বর রাস্তার ৩৬ নম্বর বাড়িটি ৬ কোটি ৫০ লাখ টাকায় কিনেছেন।

কেরানীগঞ্জের ৬ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে ৩৫০০ বর্গফুটের ফ্ল্যাট কিনতে ব্যয় করেছেন ১ কোটি ২০ লাখ টাকা। দক্ষিণ যাত্রাবাড়ীর ই ব্লকের ৩ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লট ৪ কোটি ৯০ লাখ টাকায় কিনেছেন। ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সড়কের ৮৫ নম্বর প্লটটি স্ত্রীর নামে কিনেছেন ২ কোটি ৯০ লাখ টাকায়।

জাবেদ করিমের সম্পদের হিসাবের বিবরণ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রাজধানীর উত্তরার বাসিন্দা মো. আরমান হোসেন। সেই অভিযোগ থেকে তার বিস্ময় জাগানো সম্পদের ফিরিস্তি পাওয়া গেছে।

এলজিইডির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে জাবেদ করিম কাউকেই পাত্তা দিতেন না। বদলি কিংবা প্রকল্পের পরিচালক হতে হলে টাকা দিতে হতো। সেই টাকার ভাগ যেত মন্ত্রীর এপিএস জাহিদের কাছেও।

জানা গেছে, এলজিইডির মুন্সীগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী থাকাকালে প্রতিটি কাজের জন্য তিনি ২ শতাংশ করে ঘুষ নিতেন। তখন সেখানে শতকোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই সময় তার ১ লাখ ২৮ হাজার ৫৪৯ টাকার অডিট আপত্তি রয়েছে। এ থেকেই বোঝা যায় তিনি টাকা নয়ছয় করতেন। এরপর বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের (এমডিএসপি) পরিচালক থাকাকালে প্রায় শতকোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও জাবেদ করিমের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্নীতির পর্ব-১/ এলজিইডি’র জাবেদ করিমের অবৈধ সম্পদের পাহাড়

সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫