ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় গরু চুরি করার চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক। বুধবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক গরু চোরের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে।

জানা যায়, উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গণপিটুনির শিকার চোরকে পুলিশ হাসপাতালে ভর্তি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক

সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫