ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

পাবনায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভরাটকৃত মাটির স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের মাটির স্তূপের ওপর লম্বা কালো চুলের মতো কিছু একটা দেখেন। 

পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছরের মতো হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই কে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫