ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

আমতলীতে তিন ইটভাটা বন্ধ, ৪ ইটভাটায় জরিমানা

বরগুনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের কতিপয় শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বুধবার অভিযান পরিচালনা করে এ জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেন।

আরও পড়ুন : ধর্ষকদের ফাঁসি চাইলেন সেই শিশুর মা

জানা গেছে, বরগুনা জেলারআমতলী উপজেলায় অধিকাংশ ইটভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটা পরিচালনা করে আসছেন।

বুধবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন অভিযান পরিচালন করেছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বিজয় এন্ড শিশির ব্রিকসে এক লক্ষ টাকা, আজাদ ব্রিকসে ৩০ হাজার টাকা, কীম ব্রিকসে ৩০ হাজার টাকা এবং জিমি ব্রিকসে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বিজয়এন্ডশিশির, আজাদ ও কীম ব্রিকসের ইটভাটার আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাচা ইট ধ্বংস করে দেয়া হয়।

আরও পড়ুন : মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমতলীতে তিন ইটভাটা বন্ধ, ৪ ইটভাটায় জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫