ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, থানায় অভিযোগ

মাছুম মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের জায়গাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া এলাকার মিলন মিয়ার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলায় বাঁধা দিলে সন্ত্রাসীরা মিলন মিয়ার স্ত্রী নারগিছ আক্তারকে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তার মেয়ে এবারের এসএসসি পরিক্ষার্থী সামিয়ার (১৪) পরিহিত কাপড় টেনে হেছরে তাকে শ্লীলতাহানি করে হামলাকারীরা ।

এ ঘটনায় মিলন মিয়ার স্ত্রী মোসাঃ নারগিছ আক্তার বাদী হয়ে হাটাবো মধ্যপাড়া এলাকার শিপন (৪০), মোঃ রাতুল (২৩), রামিম মিয়া (২০), শাহরিয়া (২৩), কাজল (৪০), জাহেদ (২৪), রায়হান (২২), অনিক (২৫), সুজন (২৩), রোমান (২১), সেলিম (৪৫), আরাফাত (২০), সামিউল (২২), স্বপন (৩৫), মোঃ নাইম (২৫), বাদলকে (৪০) সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিলন মিয়ার স্ত্রী নারগিছ আক্তার চার বছর যাবত ধরে হাটাবো টেকপাড়া এলাকায় রাস্তার পাশে দোকান ঘর নির্মাণ করে কনফেকশনারি ব্যবসায় পরিচালনা করে আসছে। এমতাবস্থায় এখান থেকে ভেঙ্গে অনত্রে সরানোর জন্য শিপন মিয়া ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে অপচেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১১ মার্চ রাতে শিপনের নেতৃত্বে ২০/২৫ সদস্যের এক দল সন্ত্রাসী হাতে দারালো ছেনদা, চাপাতি, রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালিয়ে দোকানে থাকা সকল আসবাবপত্র ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা নগদ ৬৫ হাজার টাকা লুটে নেয় হামলাকারীরা। দোকানের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি সাধন হয় এবং দোকানে থাকা ১ লাখ ২০ হাজার টাকার মালামাল লুটে নেয়। দোকানে হামলা ভাংচুর লুটপাটে বাঁধা দিলে সন্ত্রাসীরা দোকানের মালিক নারগিছ আক্তারকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে নারগিছের গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন লুটে নেয়। নারগিছের মেয়ে এবারের এসএসসি পরিক্ষার্থী সামিয়া তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা সামিয়ার পরিহিত কাপড় টেনে হেচরে শ্লীলতাহানি করে। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নারগিছ ও তার মেয়ে সামিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বাংলা টাইমসকে বলেন, দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, থানায় অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫