ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় লোক দেখানো অভিযান

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাইকোর্টের আদেশে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে এসে একটি ইটভাটায় লোক দেখানো অভিযান করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

রবিবার (৯ মার্চ)গাইবান্ধা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে উপজেলার জুনদহ এলাকার পশ্চিম গোগিনাথপুর এম এম বি ব্রিকস নামক অবৈধ ইট ভাটা ভেঙ্গে দিতে এসে বাধার সম্মুখিন হয় আভিযানিক দলটি। এ সময় ব্যাপক লোকসমাগম দেখা যায় ভাটা জুড়ে। অভিযানের প্রথম হতেই ইটভাটা শ্রমিকগণ এ ভাটাটি গুড়িয়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নেয়। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাইকোর্টের আদেশ নিয়ে বিস্তারিতভাবে অভিযানের গুরুত্ব আরোপ করে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অভিযানে অংশ নেওয়া ছোট আকারের স্কেভেটর দিয়ে কাঙ্খিত কার্যক্রম পরিচালিত করতে পারেনি অভিযানিক দলটি। ভাটার চিমনিটি গুড়িয়ে দিতে চেস্টা করলেও এ ছোট স্কেভেটরটি ব্যর্থ হয় এবং চারিপাশের কিছু দেয়াল ধসে দেয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনি ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম অংশগ্রহণ করে।

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন ভুইয়া এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

তবে অভিযোগ রয়েছে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইনগত ভাবে শক্ত অবস্থানে থাকলেও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম অজ্ঞাত কারনে স্থানীয়দের দোহাই দিয়ে লোক দেখানো অভিযান সম্পন্ন করেন।

তবে ভাটা ভাঙ্গার কাজে ব্যবহৃত ভেকু ড্রাইভারের সাথে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ভাটা না ভাঙ্গার কথা বলার সময় পরিদর্শক শের আলমকেও সমঝোতা মুলক কথোপকথন করতে দেখা যায়।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলমের কাছে এবিষযে জানতে চাইলে তিনি দায় সারা ভাবে স্থানীয়দের চাপ এবং লজিষ্টিক সার্পোট কম থাকার কথা বলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলাউদ্দিন ভুইয়ার সাথে কথা বললে তিনি জানান,মহামান্য হাই কোর্টের আদেশের উর্দ্ধে আমরা কেউ না, তবে পরিবেশ কর্মকর্তা কেন লজিস্টিক সার্পোট না থাকার কথা বলে এড়িয়ে যাচ্ছে সেটি বোধ গম্য নয়।

গাইবান্ধা জেলা গার্ডিয়ান অব ক্লাইমেট এ্যাকশনের সভপতি মো: মারুফ মিয়া জানান, অবৈধ সকল ইট ভাটা তো অপসারণ করতেই হবে, তবে দ্রুত বিদ্যালয় এবং লোকালয় সংলগ্ন সকল ইট ভাটা অপসরনের দাবিও জানান তিনি।

এদিকে দেশের সকল অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিতে মহমান্য হাই কোর্টের আদেশ থাাকা সত্বেও মানবিক কারনে গত দু মাসে এসব ইট ভাটা মালিকদের সময় প্রদান করলেও তারা তা না মেনে উল্টো এসবের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

স্থানীয় কৃষকগণ জানান, ভাটা চালু হওয়ার আগেই এ অভিযানগুলো পরিচালনা করা উচিৎ কেননা এ সময় স্কিম আবাদ চলমান এসময় ইটভাটা গুড়িয়ে দিলে রোপা ধানে গ্যাস ছড়িয়ে পড়লে ধানগাছ পুড়ে যাবে এবং অন্যান্য রবিশস্য ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্যঃ সম্প্রতি পলাশবাড়ী উপজেলাসহ জেলার ৫২ টি ভাটা মালিকের বিরুদ্ধে মামলা করে বিএসটিআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় লোক দেখানো অভিযান

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫