ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

পোকায় মরছে গাছ-উৎপাদন কমেছে ৭০ ভাগ, বন্ধ ৯৯ কোকোনাট অয়েল মিল

আবু-হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে দেশের সব থেকে বেশী নারকেল জন্মে। দেশের নারকেলের রাজধানী এ জেলার অন্যতম প্রধান অর্থকরী কৃষিপণ্যও। বাগেরহাটের প্রতিটি বাড়ী বা বাগানে কমবেশি নারকেল গাছ রয়েছে। চাহিদা মিটানোর পাশাপাশি নারকেলকে কেন্দ্র করে জেলাজুড়ে গড়ে উঠেছিল ১০৯টি আটো কোকোনাট অয়েল মিল। নারকেলেও ওপর নির্ভর করে চলতো এ জেলার প্রায় চার লক্ষাধিক মানুষের জীবন-জীবীকা। নারকেল উৎপাদনে ধ্বস নামায় এসব মানুষের অধিকাংশই এখন সংকটে।

বিগত ২০১৯ সাল থেকে হোয়াইট ফ্লাই (সাদা মাছি) পোকার আক্রমনে বর্তমানে নারকেলের ফলন কমছে আশংঙ্কাজনক হারে, মরে যাচ্ছে একর পর এক নারকেল গাছ। ইতিধ্যেই জেলায় নারকেল গাছের ফলন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এ অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে একদল বিজ্ঞানী এসে সরেজমিনে বিষয়টি পর্যাবেক্ষণ করেছেন। তারা সমন্বিত বালাই দমন ব্যবস্থার (আইপিএম) মাধ্যমে পোক দমনে পরামর্শ দিচ্ছেন। কিন্তু এই পোকা মারতে সমন্বিত বালাই দমন ব্যবস্থার সঠিক ‘গাইড লাইন’ এখন পর্যন্ত চুড়ান্ত করতে পারেনি কৃষি বিভাগ। কৃষক, কৃষি বিভাগ ও কোকোনাট অয়েল মিল মালিক সমিতি এসব তথ্য নিশ্চিত করেছে।

সরোজমিনে জেলা সদর, কচুয়া, ফকিরহাট, চিতলমারী, শরণখোলা, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, নারকেল গাছের পাতার ওপর কালো আবরণ পড়েছে। পাতার নিচে রয়েছে তুলার মতো সাদা রঙ্গের পোকা। এই পোকাগুলোই বলা হয় হোয়াইট ফ্লাই বা সাদা মাছি। পোকাগুলো প্রথমে পাতায় ওপর বসে পাতায় মাকড়সার জালের মতো আবরণ তৈরি করে। প্রতিদিন এর পরিমাণ বাড়তে থাকে। এর ফলে ধীরে ধীরে ওই গাছের পাতা নষ্ট হয়ে গাছ দূর্বল হয়ে পরে। গাছের ফল দেয়ার ক্ষমতা নষ্ট হতে থাকে। দীর্ঘ সময় ধরে গাছে এ পোকার আক্রমণে একটি সময় গাছ মারা যায়।

coconut

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালী গ্রামের কৃষক রেজাউল ইসরাম জানান, নারকেল গাছে সাদা সাদা পোকের কারনে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। নারকেল গাছের মাথা মরে যাচ্ছে। ফলন ৭০ ভাগের অধিক কমে গেছে। আমার মত গ্রামের সবাইর গাছে একই অবস্থা। কৃষি বিভাগকে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা।

জেলার কচয়া উপজেলার মঘিয়া গ্রামের ককৃষক মাহফুজুল করিম জানান, আমাদের বাড়ী ও খামারে শতাধিক নাইরকেল গাছ রয়েছে। আগে বছরে এসব গাছ থেকে লক্ষাধিক টাকার নারকেল বিক্রি হয়েছে। ২০১৯ সাল থেকে আমাদের নাইরকেল গাছের ফলন কমছে। এখন বছরে ৫ হাজার টাকারও নারকেল উৎপাদন হচ্ছেনা। গাছের পাতায় সাদা সাদা পোকা ভরে গেছে। গাছের পাতার রং পাল্টে গেছে। একটা সময় গাছের নারকেল বিক্রি করে সংসার চলে যেতো। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসে নারকেল কিনে নিতো। পোকার আক্রমনে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে। এই পোকা আগে দেখিছি পেয়ারা গাছে, কলাসহ অন্যগাছে। গত কয়েক বছর ধরে নারকেল গাছে এই পোকা আক্রমন করছে। এখন আমরা সকলে দিশেহারা হয়ে পড়েছি।

শরণখোলার রায়েন্দা এলাকার গৃহিনী ফাহিমা আক্তার জানান, আমাদের বাড়ী ও বাগান ভিটায় ৮০টি নারকেল গাছ রয়েছে। পোকার কারনে নারকেল উৎপাদন কমে যাওয়ায় বছরে এখন ৩ হাজার টাকার বেশী হচ্ছেনা।

বাগেরহাট কৃষি সম্প্রসারন বিভাগ জানায়, এজেলায় নারকেল গাছে আশংঙ্কাজনক হারে হোয়াইট ফ্লাই পোকার আক্রমন শুরু হয় ২০১৯ সাল থেকে। এরপর থেকে বাগেরহাটে নারকেল উৎপাদন কমতে থাকে। গত অর্থ বছরে (২০২৩-২০২৪) বাগেরহাটে ৩ হাজার ৬৫৪ হেক্টর বাগানে মাত্র ৩৩ হাজার ৪৫০ মেট্রিক টন নারকেল উৎপান হয়। তবে, কৃষি বিভাগের এই তথ্যের সাথে একমত নয় জেলা কোকোনাট অয়েল মিল মালিক সমিতির নেতারা।

জেলা কোকোনাট অয়েল মিল মালিক সমিতির সাবেক সভাপতি মো. শেখ জবেদ আলী বাংলা টাইমসকেজানান, এক সময়ে এই জেলায়ই লক্ষাধিক মেট্রিক টন নারকেল উৎপান হত। উৎপাদিত এসব নারকেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল ১০৯টি অটো কোকোনাট অয়েল মিল। ২০১৯ সাল থেকে নারকেল গাছে আশংঙ্কাজনক হারে হোয়াইট ফ্লাই পোকার আক্রমন শুরুর পর থেকে নারকেল উৎপাদনে ধ্বস নামে। এখন জেলায় নারকেল গাছের ফলন প্রায় ৭০ শতাংশ কমে গেছে।

একদিকে কাংখিত নারকেল উৎপাদন না হওয়া ও প্রতি পিস শুকনা নারেকেলের দাম ৫০ টাকা থেকে ১০০ টাকায় হওয়ায় এক এক করে ৯৯টি কোকোনাট অয়েল মিল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। জেলাজুরে এখন মাত্র ১০টি কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে।

বাগেরহাটের সববৃহত গ্রান্ড অটো কোকোনাট অয়েল মিলের মালিক স্বপর কুমার বসু জানান, বাগেরহাটে এখন বলা চলে নারকেল উৎপাদন হচ্ছেনা। যাও উৎপাদন হচ্ছে তার ৯০ শতাংশই কৃষকরা শুকনো বা ঝুনা হবার আগেই ডাব নারকেল হিসেবে বিক্রি করে দিচ্ছেন। কৃষকরা অল্প সময়ে ডাব বিক্রি করে ভালো দাম পাচ্ছে। অবশিষ্ট শুকনো বা ঝুনা নারকেল প্রতিপিচ গড়ে বিক্রি হচ্ছে ১০০টাকার উপরে। এক লিটার তেল উৎপাদন করতে গড়ে ১২টি নারকেলের প্রয়োজন হয়। নারকেলের দামসহ উৎপাদন খরচ মিলে দাম পড়ে যায় ১৪০০ টাকার উপরে। বাজারে তেলের এই দাম না পাওয়ায় এখন চালু থাকা ১০টি কোকোনাট অয়েল মিল ধুকে ধুকে চলছে। এসব মিলও যে কোন সমং বন্ধ হয়ে যাবে।

দেশে নারকেল সংকটের কারনে এখন থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ ভারত থেকে আমদানী করা নারকেলের দখলে চলে গেছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ শঙ্কক কুমার মজুমদার বাংলা টাইমসকে জানান, বর্তমানে বাগেরহাট জেলায় নারকেল গাছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি ব্যাপক ভাবে আক্রমন করেছে। এটি আসলে ২০১৯ সাল থেকে শুরু হয় । বর্তমানে এর প্রভাবে জেলায় নারকেলের ফলনে আশংঙ্কাজন হারে কমে গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একদল বিজ্ঞানী এসে সরোজমিনে বিষয়টি পর্যাবেক্ষণ করেছেন। তারা দেখেছেন ৬১টি বিভিন্ন প্রজাতির গাছে এই পোকা আক্রমণ করে। বিশেষ করে নারকেলের পরে কলা এবং পেয়ারা গাছে এই পোকা অবস্থান করে। আমরা বর্তমানে কৃষকদের ‘ইমিডা ক্লোরোফিড জাতীয়’ অষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছি। যেহেতু নারকেল গাছ অনেক লম্বা। এ কারনে ফুট পাম্পের মাধ্যমে স্প্রে করতে হয় এবং সব গাছে একসাথে করতে হয়। আসলে এটি ভালো ভাবে দমন করতে হলে সমন্বিত বালাই দমন ব্যবস্থার (আইপিএম) মাধ্যমে দমন করা দরকার। কিন্তু এই পোকা দমনে আইপিএমের সঠিক গাইড লাইন এখন পর্যন্ত হয়নি। বিমানের মাধ্যমে অষুধ ছিটিয়ে পোকা দমন করা সম্ভব হলে আবারো নারকেল উৎপাদনের সোনালী সময় ফিরে আসবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোকায় মরছে গাছ-উৎপাদন কমেছে ৭০ ভাগ, বন্ধ ৯৯ কোকোনাট অয়েল মিল

সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫