ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

নিজের পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল কৃষকের

আবু-হানিফ,বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জে সাহেব আলী হাওলাদার নামে এক কৃষক ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছেন। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার উমাজুরী গ্রামে নিজ ধানক্ষেতে সার ছিটাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় তিনি।

বিকেল তিনটার দিকে তার স্ত্রী সালমা বেগম স্বামীকে খুঁজতে বের হলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রকিবুল হাসান।

নিহতের স্ত্রী সালমা বেগম জানান, সাহেব আলী তার নিজের ইরি ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে জমির চারপাশে চিকন গুনায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। শনিবার অসতর্কতাবশত নিজের পাতা ফাঁদে জড়িয়ে মৃত্যু হয় তার।

পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি।

ওসি রকিবুল হাসান বলেন, বিদ্যুৎস্পর্শে সাহেব আলী নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজের পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল কৃষকের

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫