ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ১৬০ জনের পদত্যাগ

চাঁদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা আহবায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদিত ঘোষণার পর থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। ২১৩ জনের এই কমিটির ১৬০ জনই পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে।

১৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চাঁদপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি ঘোষণার একদিন পার না হতেই জুলাই আন্দোলনকারীদের অবমূল্যায়ণ ও অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে ১৬০ জন পদত্যাগ করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫ ) রাত সাড়ে দশটার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটিতে স্থান পাওয়া একাংশের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মোজাম্মেল হোসেন বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেয়া হয়েছে তা আমাদের মনঃপুত হয়নি। রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেওয়া হয়নি। তাই এই কমিটি বিতর্কিত। আমরা এই কমিটিকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করলাম।

তিনি আরও বলেন, ২৪ এর আন্দোলনে শহীদ ও আহতরা যেই ম্যান্ডেডে আন্দোলন করেছে এই কমিটি সম্পূর্ণ তাদের ম্যান্ডেডের বিরুদ্ধে অবস্থান করেছে। এই কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই ২১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে প্রায় ১৬০ জন পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কীভাবে তাদের নাম এসেছে। শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না, কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহি করতে হবে।

এদিকে বুধবার রাতেই চাঁদপুরের যে কমিটি ঘোষণা করা হয়, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে সরিয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ১৬০ জনের পদত্যাগ

সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫