ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

‘এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

বিএনপি নেত্রী স্ট্যাটাসে লেখেছেন, “এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ…”

তার এমন মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। অনেকে মনে করছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং জুলাই আন্দোলনের প্রতিফলন। তবে স্ট্যাটাসটির উদ্দেশ্য সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ছাত্রদের রাজাকারের নাতীপুতি বলে মন্তব্য করেছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর এক পর্যায়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে বসে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর ৫ই ফেব্রুয়ারি ছিল তার পতনের ৬ মাস পূর্তি। সেই দিনটিতে তিনি লাইভে আসার ঘোষণা দিলেন।

এ ঘোষণায় গোটা ছাত্র-জনতা আরও ক্ষিপ্ত হলেন। তারাও ডাক দিলেন ফ্যাসিস্টদের চিরতরে উৎখাতের। যার ফলশ্রুতিতে বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ও সুধাসদনে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ’

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫