ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসিমের

বাগেরহাট অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

oplus_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় মাস আগের ঘটনা। বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে উঠেছিলেন ৩২ বছর বয়সী যুবক অসিম রায়। ভাগ্যের কি নির্মম পরিহাস,কিছুদূর যেতেই ইজিবাইকটি উলটে গিয়ে পড়লো রাস্তার বাইরে। এসময় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অসিম রায়ের ডান পায়ের উপর থেকে সম্পূর্ণ ভেঙ্গে যায়।

প্রাথমিকভাবে গ্রামবাসীদের সহযোগীতা ও নিজেদের সামর্থানুযায়ী খুলনায় চিকিৎসা করিয়ে বাড়িতে আনেন। কিন্তু সেই চিকিৎসা করাতে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে পড়েন অসিমের পরিবার। তবে, তাতেও সুস্থ হয়নি কর্মচঞ্চল এই যুবক ছেলেটি। তাই এখনো বিছানায় শুয়েই দিন কাটে অসিমের।

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা চালিতাবুনিয়া গ্রামের দুলাল রায়ের ছেলে অসিম রায়।

ছেলের কথা বলতে গিয়ে দুলাল রায় বলেন,অসিম খুব কর্মচঞ্চল ছিলো। কিন্তু ৬ মাস আগে দুর্ঘটনায় ওর সব শেষ। ডান পা সম্পূর্ণ ভেঙ্গে গেছে। ছেলের চিকিৎসায় এখন পর্যন্ত প্রতিবেশীদের সাহায্য সহযোগীতাসহ তার প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। যাতে তিনি অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে পড়েছেন। এতা করেও অসিমের কোনো উন্নতি হয়নি। ৬ মাস অতিবাহিত হলেও এখনো বিছানা থেকে উঠতে পারছেনা অসিম। প্রসাব,পায়খানা সব বিছানাতেই করতে হয়। চিকিৎসক বলেছেন আবারো নতুন করে ভাঙ্গা পায়ে অপারেশন করা লাগবে। তাতে কম করে হলেও ওষুধ নিয়ে দেড় থেকে দুই লাখ টাকা দরকার। কিন্তু নতুন করে চিকিৎসা করানোর মতো তার কাছে তেমন কোনো টাকা নাই। তাই সমাজের বিত্তবানদের কাছে পত্রিকার মাধ্যমে ছেলের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগীতা চেয়েছেন দুলাল রায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসিমের

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫