ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানানো হয়।

পেস্টে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বিজিবির নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি ২০২৫ মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে। এছাড়াও উক্ত সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, বর্তমানে সীমান্তে জনগণের সাথে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টসমূহের কারণে সকলের মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোন গোপনীয়তার চেষ্টাও করা হয়নি। অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে থেকে বিরত থাকার জন্য বিজিবি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

সংবাদ প্রকাশের সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫