ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাবিল নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল (৩০) শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় গুলির শব্দ শোনা যায়। তবে, বিজিবি এখনও নিশ্চিত হয়নি যে কেউ আহত হয়েছে কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫