ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে আজ আজ শনিবার (১৮ জানুয়ারি) মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার ধারা একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

মাঘ মাস শুরু হতে না হতেই পঞ্চগড় জেলায় শীতের প্রকোপ তীব্র হয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় গোটা এলাকা ঢেকে গেছে।

দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে সেখানে। শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

শীতের এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না পঞ্চগড় ও তেতুলিয়াবাসী। আবহাওয়ার এই অবস্থা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীত নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫