ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর

টিউলিপের দায়িত্বে রেনল্ডস

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাপের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগের পর যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে।

অর্থনৈতিক সচিব পদে সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। তিনি এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন। একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিদ্দিকের পদত্যাগের পর এই মন্ত্রণালয় পুনর্গঠন ঘোষণা করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

এমা রেনল্ডসের আগের দায়িত্বে নিয়োগ পেয়েছেন টরস্টেন বেল, যিনি রেজলিউশন ফাউন্ডেশন থিংকট্যাংকের সাবেক প্রধান নির্বাহী এবং এড মিলিব্যান্ডের সাবেক নীতিনির্ধারণী প্রধান ছিলেন। বর্তমানে তিনি এমপি নির্বাচিত এবং প্যাট ম্যাকফ্যাডেনের সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছেন।

টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মন্ত্রী, ছিলেন সেই কর্মকর্তা যার দায়িত্ব ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি রোধ করা। তবে তার বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে, যা তার পদত্যাগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিউলিপের দায়িত্বে রেনল্ডস

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫