ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

নিয়োগ পরীক্ষায় প্রক্সি-ডিভাইস, গ্রেপ্তার ৪

সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে ৩ জনের পদপূরণে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১ টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, শাহ সুলতান (৩২), আসাদুজ্জামান আসাদ, রাসেদ আহমেদ (২৪) ও সাইমুন ইসলাম (২৫)। সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা।

ছাইমুন ইসলাম ভবানীপুরের শামসুল হকের ছেলে, আসাদুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে, শাহ সুলতান মধ্য উড়িয়ার আবুল কালাম আজাদের ছেলে এবং রাশেদ আহমেদ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার বুলবুল আহমেদের ছেলে। তাদের মধ্যে ছাইমুন ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে এবং আসাদুজ্জামান আসাদ (প্রক্সি) মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।এছাড়া শাহ সুলতান ও রাশেদ আহমেদ নামে অপর দুজনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরিক্ষা দেওয়া দুই পরিক্ষার্থীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়োগ পরীক্ষায় প্রক্সি-ডিভাইস, গ্রেপ্তার ৪

সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫