ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

ফ্ল্যাটকাণ্ডে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ!

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্ল্যাট উপহার নিয়ে বিপাকে রয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। জানা গেছে, কিংস ক্রস এলাকায় অবস্থিত প্রায় ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি তিনি উপহার পেয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ চাপে রয়েছেন তিনি। তাকে পদত্যাগের আহবানও জানানো হচ্ছে। খবর ডেইলি মেইল‘র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন, তার বাবা-মা একটি বাড়ি বিক্রির টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন। তবে সম্প্রতি লেবার পার্টির এক সূত্র নিশ্চিত করেছে যে, ফ্ল্যাটটি একটি ‘কৃতজ্ঞতার নিদর্শন’ হিসেবে একজন ডেভেলপার তাকে উপহার দেন।

ল্যান্ড রেজিস্ট্রির তথ্যে দেখা যায়, ২০০৪ সালে ফ্ল্যাটটির মালিক হন টিউলিপ। সে সময় তিনি লন্ডনের কিংস কলেজে পড়াশোনা করছিলেন। সে সময় তার কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস ছিল না।

এদিকে, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে টিউলিপের পদত্যাগ দাবি করা হয়েছে। এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপের ফ্ল্যাট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে এবং কেন তিনি আগে ভুল তথ্য দিয়েছিলেন তা ব্যাখ্যা করতে হবে। না হলে তার মন্ত্রিত্বের পদে থাকা অনুচিত।

আরেক এমপি ম্যাট ভিকার্স বলেন, যে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

তবে, টিউলিপ এখন পর্যন্ত এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি। এ ঘটনা তাকে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নের মুখে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্ল্যাটকাণ্ডে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ!

সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫