ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলাসহ ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

এ ছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রাজারহাটে ৯.৫, ঈশ্বরদী ও কুমারখালীতে ৯.৬, রংপুরে ৯.৭, রাজশাহীতে ৯.৮, বদলগাছী ও সৈয়দপুরে ১০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫