ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

জানালেন উপদেষ্টা নাহিদ

সচিবালয়ে প্রবেশে নতুন পাস দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকসহ সবার পাস নতুন করে দেয়া হবে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সাথে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এসময় নাহিদ ইসলাম বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন কার্ড নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করবে।

এদিকে, রোববার (২৯ ডিসেম্বর) যথারীতি সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর দাগতরিক কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। রোববার সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হয়নি। কর্মচারীদের কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। তাছাড়া, সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একাধিক মন্ত্রণালয়ের বিভিন্ন নথি পুড়ে যায়। পরে এ ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। তাছাড়া, মন্ত্রণালয়গুলো থেকেও আলাদা কমিটি গঠন করা হয়। একপর্যায়ে সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিবর্গকে দেয়া সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জানালেন উপদেষ্টা নাহিদ

সচিবালয়ে প্রবেশে নতুন পাস দেয়া হবে

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪