ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

বললেন রুহুল কবির রিজভী

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একাত্তরের বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন রিজভী।

এ সময় তিনি বলেন, ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এসআলমদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডার বাজিসহ নানান কিছু দখলে করেছে একটি দল।

বিএনপির এই নেতা বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।

তিনি আরও বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানেতো বারবার মোনাফেকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনও পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও মাথানত করেনি। রিজভীর অভিযোগ, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বললেন রুহুল কবির রিজভী

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে

সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪