ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সচিবালয়ে প্রবেশ পাশ বাতিল!

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ জানানো হয়েছে।

bb 11

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।

আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।

বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সচিবালয়ে প্রবেশ পাশ বাতিল!

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪