ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী ট্রাম্পকে হত্যার পরিকল্পনা! অস্ত্রসহ ভেনেজুয়েলার যুবক গ্রেপ্তার সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর: যেভাবে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে জিয়াউর রহমান আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল

বোলিংয়ে ত্রুটি, নিষিদ্ধ সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ৪৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে নিষিদ্ধ করেছে। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়।

এর ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না, যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা যায়, সাকিব ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন। ১০ ডিসেম্বর পরীক্ষার ফল পাওয়ার পর ইসিবি বোলিং নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আগে, সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। তবে এর আগে কখনো তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।

সেপ্টেম্বরে সারের হয়ে খেলা ম্যাচে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেয়ার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়। পরবর্তী সময়ে ২ ডিসেম্বর তিনি অ্যাকশনের পরীক্ষা দেন, যেখানে জানা যায় তার কনুই ১৫ ডিগ্রি সীমার বেশি বেঁকে গিয়েছে। তবে সাকিবের কনুই কতটা বাঁকা হয়েছিল তা জানানো হয়নি।

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে আবারও অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বোলিং করতে কোনো বাধা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোলিংয়ে ত্রুটি, নিষিদ্ধ সাকিব

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪