ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধার জেলা ইজতেমা 

সরকার লুৎফর রহমান গাইবান্ধাঃ
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় ইজতেমার ময়দানে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আব্দুল্লাহ শেখ। 

৭ ডিসেম্বর শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা সমাপ্ত হয়। জেলার সদর উপজেলার তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে এ ইজতেমা অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার মুসল্লি অংশ নেয়। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দেশে খাদ্য উৎপাদনে রহমতসহ শান্তি কামনা করে দোয়া করা হয়। এসময় মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল ও নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে প্রার্থনা করা হয়।

এদিন দুপুর সাড়ে ১২টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় একটায়। এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। এসময় তাবলিগে সময় দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ মুসল্লিরা জানান, ইজতেমার শেষ দিন অনেক মানুষের সঙ্গে মোনাজাত করলাম। আল্লাহর কাছে নিজের ও পরিবারের জন্য এবং দেশের জন্য দোয়া করা হয়েছে। 

আল্লাহর অশেষ রহমতে সুষ্ঠুভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা সমাপ্ত হলো এজন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবার হাজারো শুকরিয়া আদায় এবং স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানান আয়োজকগণ। ইজতেমায় আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে ইজতেমায় স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আখেরি মোনাজাতে শেষ হলো গাইবান্ধার জেলা ইজতেমা 

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪