ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

জিআই স্বীকৃতি পেলো ‘সুস্বাদু ছানার পায়েস’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেল শেরপুরের সুস্বাদু মিষ্টান্ন ছানার পায়েস। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরিত এক পত্রে দেশের ৪৪তম জিআই পণ্য হিসেবে ছানার পায়েসকে স্বীকৃতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান জানান, পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’ এ স্লোগান সামনে রেখে শেরপুর জেলার ব্র্যান্ডিং বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় তুলশীমালা ধানের পর শেরপুরের সুস্বাদু মিষ্টান্ন ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য চলতি বছরের ১৫ জানুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনেক যাচাই-বাছাই শেষে আজ আমরা সেই স্বীকৃতির সনদ হাতে পেয়েছি। এটি শেরপুরবাসীর জন্য আনন্দের সংবাদ।

তিনি আরও জানান, ছানার পায়েস উৎপাদনে কারিগরসহ বেশ কিছু জনবল কাজ করে জীবিকা নির্বাহ করছেন। দেশে-বিদেশে এর প্রচার ও প্রসার আরও বাড়াতে পারলে অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া তুলশীমালা ও ছানার পায়েসের মতো শেরপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করার মতো আরও একাধিক পণ্যের জিআই স্বীকৃতির জন্য আবেদন করার কথা ভাবছি আমরা।

এদিকে ছানার পায়েস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সচেতন মহলসহ সাধারণ মানুষ। বর্তমানে প্রতি কেজি ছানার পায়েস প্রকার ভেদে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। সকলের সহযোগিতায় তুলশীমালা ধানের পর এবার ছানার পায়েস জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় শেরপুরের অর্থনৈতিক খাত চাঙ্গা হবে। আমাদের এই ছানার পায়েসের দেশ ও দেশের বাইরেও সুনাম রয়েছে। এই স্বীকৃতির মধ্য দিয়ে সেটি আর বাড়বে আশা করি।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৫ জুন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় শেরপুরের সুগন্ধি তুলশীমালা ধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিআই স্বীকৃতি পেলো ‘সুস্বাদু ছানার পায়েস’

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪